গাংনীতে ইয়াবাসহ আটক ১

মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী গো-হাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মামুন আলী ওরফে মাসুম (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে গাংনী থানার এসআই আব্দুর রাজ্জাক, এএসআই জামিরুল ইসলাম ও মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দী গো-হাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ পিস ইয়াবাসহ মামুন আলী ওরফে মাসুম আলীকে গ্রেফতার করে তারা। আটক মাসুম উপজেলার নতুন অলিনগর গ্রামের আতাহার আলী মালিথার ছেলে। পুলিশ জানায় সে একজন মাদক ব্যবসায়ী। কিছুদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা তার ওপর নজরদারি রাখি।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, আটককৃত মাসুমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালেত সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান গাংনী থানার ওসি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর