মোমিনুল ইসলাম নান্নুর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর শোক

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষের সদস্য বীর মুক্তিযোদ্ধা খান মোমিনুল ইসলাম নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অনুরূপ এক বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষের সদস্য বীর মুক্তিযোদ্ধা খান মোমিনুল ইসলাম নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, খান মোমিনুল ইসলাম নান্নু গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর এবং তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর