বরিশালের দুই থানার ওসি রদবদল

বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া থানার দুই অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। বদলির আদেশ পাওয়ার পরপরই বুধবার (৭ অক্টোবর) রাতে বদলিকৃত থানায় যোগদান করেন বদলি হওয়া ওই দুই ওসি।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব হাওলাদার জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে গৌরনদী মডেল থানায় কর্মরত অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ারকে আগৈলঝাড়া থানায় এবং আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেনকে গৌরনদী মডেল থানায় বদলি করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর