ধর্ষণের প্রতিবাদে আগামীকাল ঢাবিতে সমাবেশ করবে ছাত্রলীগ

দেশব্যাপী চলমান ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ও জড়িত সকল আসামি এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতারের দাবিতে আগামীকাল (শুক্রবার) বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ (বৃহস্পতিবার) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচীতে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে স্বাস্থ্য বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর