নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার, বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয় ।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার সময় রাঙ্গাবালী সরকারি কলেজের শহীদ মিনার ও কলেজ গেইট সংলগ্ন স্থানে এ কর্মসূচি পালন করেন ছাত্রলীগ।
এসময় রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমানের সভাপতিত্বে কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোক প্রজ্জ্বলন কর্মসূচিতে তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করা হোক বলে দাবি জানান ।
সবশেষে প্রতিবাদ মিছিল নিয়ে উপজেলার খালগোড়া বাজারে এসে এ কর্মসূচির সমাপ্তি ঘটে।
বার্তা বাজার / ডি.এস