ময়মনসিংহে ৮শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
তিনি জানান, সন্ধ্যা ৭ টার দিকে ডিবির একটি দল অভিযান চালিয়ে ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ মোড় থেকে এক নারীসহ দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, চট্রগ্রাম জেলার পটিয়া উপজেলার মৃত কালু মিয়ার ছেলে নুরুল আমিন (৩৫) ও বাশখালি উপজেলার আলী আহমদের মেয়ে কুলছুমা আক্তার।
বার্তা বাজার / ডি.এস