ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া গ্রামের ছাত্তার ড্রাইভারের পারিবারিক কবরস্থান থেকে কে বা কারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া গ্রামের ছাত্তার ড্রাইভারের পারিবারিক কবরস্থান থেকে বুধবার গভীর রাতে সংঘবদ্ধ একটি চক্র ওই কবরস্থানের ৭/৮টি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখে অবাক হন। এলাকাবাসী বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি আওতায় আনার দাবি জানান।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ প্রশাসনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বার্তা বাজার / ডি.এস