সাতক্ষীরার আশাশুনিতে সাত বছর বয়সীয় এক শিশুকে ধর্ষণের ঘটনায় তরিকুল ইসলাম (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাত (বুধবার) সাড়ে ১২টার দিকে প্বার্শবর্তী শ্যামনগর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তরিকুল ইসলামউপজেলার নাসিমাবাদ গ্রামের সেয়াবুল ইসলামের ছেলে।
এ বিষয়ে সিআইডির সাতক্ষীরার বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান জানান, গত ৫ অক্টোবর সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাসিমাবাদ গ্রামে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ অক্টোবর আশাশুনি থানায় তরিকুল ইসলামকে আসামি করে মামলা করা হয়। এরই মধ্যে তরিকুল পালিয়ে যায় এবং ভারতে পালিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকে। এ ঘটনায় সিআইডির দুটি টিম অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার পূর্ব কাশীমাড়ী থেকে তরিকুলকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তরিকুল সিআইডি’র কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন
বার্তাবাজার/এসজে