সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে আইসোলেশনে আছে জনপ্রিয় এই তারকা।
জানা গেছে, নির্মাতা ইমরুল রাফাতের শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন তাহসান। অবস্থা আরও গুরুতর হলে তিন দিন আগে তিনি করোনা টেস্ট করান। পরে তার রিপোর্ট পজিটিভ আসে।
পরিচালক মাবরুর রশিদ বান্নার একটি নাটকে টানা পাঁচ দিনের শুটিং সিডিউল দেওয়া ছিল তাহসানের। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বর্তমানে শুটিং ও সব কাজ বাতিল করেছেন তিনি।
বার্তা বাজার / ডি.এস