নোয়াখালীর কবিরহাটে অস্ত্রের মুখে জিম্মি করে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন লালু (২১) নামের কে যুবককে আটক করেছে পুলিশ। গতকাল (বুধবার) রাতে তাকে গ্রেফতার করে আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত আরমান উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের মনির হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, নিজ বাড়িতে একাই বসবাস করতেন বিধবা ওই নারী। এ সুযোগে কয়েক মাস আগে আরমান তার তিন সহযোগিকে নিয়ে ভিকটিমের বাড়িতে ঢুকেন। সে সময় অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন আরমান। পরে ভিকটিম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, ভুক্তভোগী নারীর ভাইয়ের দায়ের করা মামলার এক নম্বর আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য তিন আসামি পলাতক রয়েছেন। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে