ইয়াবা বিক্রির অভিযোগে ডিবি পুলিশের দায়েরকৃত মামলায় ডিএমপি ট্রাফিক পুলিশ মিজানুর রহমানকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান বিচারাধীন আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, বুধবার (৭ অক্টোবর) বিকেলে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিক্রি চলছে। সোয়া ৩ টার দিকে তারা সন্দেহজনকভাবে পালানোর সময় বাসস্ট্যান্ডের আলম ওয়ার্কশপের সামনে থেকে মিজানুরকে আটক করে। মিজানুর নিজেকে পুলিশ পরিচয় দেয়। সে ডিএমপি রমনা ট্রাফিক বিভাগে দায়িত্বে রয়েছে বলে প্রকাশ করে। এসময় তার দেহ তল্লাশী করে ৬ শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ডিবির এস আই নজরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।
বার্তা বাজার / ডি.এস