ছাত্রলীগের বহিস্কৃত নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণে নির্মিত ‘আগ্রাসন বিরোধী আট স্তম্ভ’ ভেঙে ফেলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ (বৃহস্পতিবার) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।
পাঠানো বিজ্ঞপ্তিতে এই স্তম্ভ ভাঙাকে পোইশাচিক বলে উল্লেখ করেন জাফরুল্লাহ চৌধুরী। শিক্ষাঙ্গনে ঢুকে সেখানে মেধাশূন্য করার জন্য যারা সক্রিয় রয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের আগের চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। যাদেরকে খুশি করার জন্য আবরারকে হত্যা করা হয়েছে, সে আধিপত্যবাদেরা এখনো সক্রিয়। তাদেরকে খুশি করার জন্যই আবরারের স্মৃতি স্তম্ভটি ভাঙ্গা হয়েছে।
বার্তাবাজার/এসজে