ধর্ষণের প্রতিবাদে বিআইইএ’র মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীর জেলার বেগমগঞ্জ উপজেলায় মধ্যযুগীয় বর্বরতার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ ইন্ড্রাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন (বিআইইএ)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করে সংগঠনটি।

প্রকৌশলী এ.এস.এম.নাসিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিআইইএ নোয়াখালী জেলা যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী ইরফানুল হক ইরফান, প্রকৌশলী ফখরুল ইসলাম ইয়াছিন, প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন রাহাত, প্রকৌশলী বাকের, প্রকৌশলী চয়নসহ আরো অনেকে।

বক্তারা ধর্ষণের শাস্তি ফাঁসিসহ আলাদা ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার দাবি করেন।

মানববন্ধন শেষে সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন আয়োজকরা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর