আবারও সূবর্ণচর: শিশু ধর্ষণের দায়ে গ্রেফতার ১

নারী নির্যাতন ও ধর্ষণকাণ্ডের জন্য নোয়াখালীর আলোচিত সুবর্ণচরে আবারও এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান গ্রামের ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হেলাল নামের এক যুবককে আজ (বৃহস্পতিবার) আটক করেছে পুলিশ।

সূত্র জানায়, গতকাল (বুধবার) রাতে মায়ের পাশ থেকে শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করে একই এলাকার জসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন। অভিযুক্ত হেলাল ওই শিশুর বাবার খামারে কাজ করতো।

মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম জানান, শিশুটিকে ধর্ষণের বিষয়টি হেলাল নিজেই স্বীকার করেছেন।

এ বিষয়ে চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় ওই শিশুর মা ইয়াসমিন বাদী হয়ে চর জব্বার থানায় মামলা করেছেন। অভিযুক্ত হেলালকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর