ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধন করা হচ্ছে

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েচ সরকার। আগামী ১২ অক্টোবর মন্ত্রীসভার বৈঠকে এই সংশোধণী প্রস্তাব তোলা হবে।

এ বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এই প্রস্তাব করা হচ্ছে। বর্তমান আইনের সাজায় পরিবর্তন এনে ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব করা হবে।

উল্লেখ্য, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার পর সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে। প্রতি শ্রেণি পেশার মানুষ দাবি জানান ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর