সিলেটের এমসি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জ এবং ঢাকা মহানগর উত্তরসহ সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকের জনসম্মুখে কঠোর শাস্তির দাবিতে ধর্ষকের কুশপুত্তলিকা ফাঁসিতে ঝুলিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আক্তারুজ্জামান সিয়াম, অদিতি সপ্তর্ষী, আনিকা সরকার, রাকিব মাহমুদ।
প্রতিবাদকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ধর্ষকের কুশপুত্তলিকা ফাঁসিতে ঝুলিয়ে রাখে এবং ঘোষণা দেন যে, এই কুশপুত্তলিকা এখানেই থাকবে। মশাল মিছিলের দিন জালিয়ে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আক্তারুজ্জামান সিয়াম বলেন, ধর্ষক দের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড ঘোষণা এবং দ্রুত ট্রাইবুনাল গঠনের মাধ্যমে শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শিক্ষার্থী রাকিব মাহমুদ বলেন, এই আন্দোলন সমগ্র দেশের আন্দোলন। তিনি ছত্র-জনতা সকলকে দলমত নির্বিশেষে আন্দোলনে যোগদান করতে বলেন।
বার্তা বাজার / ডি.এস