মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি তেতুলবাড়ি সীমান্ত থেকে ১ হাজার ৫০০ শত পিস ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে তেতুলবাড়ি বি জি বি। এদিকে একই দিনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১’শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে কাজিপুর বিজিবি’র সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় তেতুলবাড়ি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইমরান হোসেনর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে হাটপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১,৫০০ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করে। যার মূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা।
এদিকে দুপুর আড়াইটার সময় কাজিপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ইদ্রিস আলী এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০০(একশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ৮০,০০০ (আশি হাজার) টাকা।
কেএস/বার্তাবাজার