সিরাজদিখানে ধর্ষণ বিরোধী প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

মহামারীর মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে ধর্ষণ। পত্রিকার পাতা খুললেই শুধু ধর্ষণের নিউজ। ধর্ষণ রোধে কঠোর আইন ও সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে সাধারণ মানুষ।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাম্প্রতিক সারাদেশের গণধর্ষণ ও নারী নির্যাতন ও নিপিড়নের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজদিখানের প্রতিবাদী ছাত্র জনতার উদ্যোগে উপজেলা মোড়ের রাস্তায় ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার বিভিন্ন স্কুলের ও কলেজের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচিতে বর্বরোচিত ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানানো হয়।

এছাড়াও সমাবেশে সিরাজদিখান উপজেলা ছাত্রদলের আহবায়ক হিমেল মল্লিকের নেত্রীত্বে ছাত্রদের একটি দল শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর