ধর্ষকদের বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

নান্দাইলে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী কলেজ গেইট বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘শিক্ষার আলো স্টুডেন্ট’স এইড ফাউন্ডেশন’। মানববন্ধনে স্কুল-কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেয়।

প্রায় দেড় ঘন্টাব্যাপী এই মানববন্ধ কর্মসূচিতে উপস্থিত লোকজনের হাতে ধর্ষণ বিরোধী প্লেকার্ড, ফেস্টুন ছিল। এ সময় বক্তব্য রাখেন মুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভুইয়া, মুশুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রাণী সরকার, সাংবাদিক আলম ফরাজী, সংগঠনটির সভাপতি সাদনান অপূর্ব শাকিল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, রাব্বি হাসান, মোফাজ্জল সাদাত, আব্দুল্লা আল মামুন সামি, ছোয়া আহম্মেদ, শংকর, শুভ, মেহদি নিশাদ।

বক্তারা জানায়, সারাদেশে বেড়েছে ধর্ষণ। নিরপাত্তায় নেই মা-বোনেরা। ফলে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের বিচারের দাবীতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর