বন্যার্তদের মাঝে নগর দীপ্ত শিখার ত্রাণ বিতরণ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বন্যাপ্লাবিত শৈলধুকড়ী ও লক্ষিপুরে নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে মুড়ি,চিনি,মসুর ডাল,মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ই অক্টোবর) সকালে সংগঠনের কার্যনির্বাহী কমিটি,সাধারণ সদস্য পরিষদ ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে নৌকাযোগে বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের শৈলধুকড়ী ও লক্ষিপুরের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের শুভাকাঙ্খী ও সম্মানিত উপদেষ্টা কুড়িগ্রাম পানি উন্নয়ন বোডের্র নিবাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম সাগর তার একান্ত সাক্ষাৎকারে বার্তা বাজারকে বলেন, এলাকার তরুণ স্বেচ্ছাসেবীদের এমন মহৎ উদ্যোগ অব্যশই প্র্রশংসার দাবি রাখে। যেহেতু বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের নিম্নাঞ্চল শৈলধুকড়ী ও লক্ষীপুর নিম্নাঞ্চল এবং এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে সম্পৃক্ত তাই বন্যার কারনে তারা খুবই মানবেতর জীবন যাপন করছে। তাই আমি মনে করি নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের এই ক্ষুদ্র প্রায়াসের মাধ্যোমে একটু হলেও বন্যার্তদের মুখে হাসি ফুটবে। সর্বোপরি এই সংগঠনের সকল মানবতাকামী সদস্যদের মঙ্গল কামনা করছি।

তারা যেন আগামীতে বৃহৎ আকারে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেই কামনা করি । তাদের এই মহৎ কাজের সহিত সাধ্যমতো সহযোগিতা করব। পাশাপাশি সাধ্যমতো সবারই এগিয়ে আসা উচিৎ বলে মনে করি।

নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ বলেন, টানা বৃষ্টিপাত এবং নদনদীতে পানি বৃদ্ধির ফলে আমরুল ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।ফলে তারা খুবই কষ্টে জীবনযাপন করছেন। তাই তাদের কথা মাথায় রেখে নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠন পরিবার তাদের পাশে দাঁড়াতে ক্ষুদ্র আকারে ত্রাণের ব্যবস্থা করেছে, যা একটু হলেও তাদের কষ্ট লাঘব এবং তাদের মুখে হাঁসি ফোঁটাবে।তিনি তাদের এই ত্রাণ বিতরন কর্মসূচিতে যেসকল শুভাকাঙ্খী শ্রম ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন,তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান,মানবতার ডাকে সাঁড়া দেওয়ার জন্য।

নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সুমন তার একান্ত সাক্ষাৎকারে বলেন, আজকের নগর দীপ্ত শিখা স্বেচ্ছাসেবী সংগঠনের যে অগ্রযাত্রা এটা ভবিষ্যতে আরও অনেক বড় কিছু করবে সে দোয়া চাই।সমাজের অনেক বিত্তবান মানুষ আছেন তারা যদি আমাদের সহযোগিতা করে, তবে এ ত্রাণ বিতরন অব্যাহত থাকবে। আমি বিত্তবানদের এগিয়ে আাসার আহ্বান করছি। আর বিশেষ করে যে সকল শুভাকাঙ্খীরা সহযোগিতার করে পাশে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ত্রাণ বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও আব্দুল আলিম, মুরাদ মোরশেদ, সোহেল রানা, হিমেল, তাসনিম আহম্মেদ তামিম, সাজিদ হোসেন, সাধারণ পরিষদের মধ্যে ছিলেন, মোঃ রুহুল আমিন জোঃ, সাব্বির জোঃ, হাসান জোঃ, মোঃ জাাকরিয়া, মেহেদী হাসান ফারুক, আরাফাত হোসেন, নাদিম, শাহরিয়ার হিমেল, আব্দুল হাকিম, নাহিদ, রাব্বি, সাব্বির, নাঈম ইসলাম, মোহাব্বেস, আসাদুল, নাঈম, রবি, শামীম, আজিজুল, হাসান মাহমুদ, রাব্বি হাসান ও মোঃ মেহেদী হাসান প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর