রাষ্ট্রপতির নতুন সহকারী একান্ত সচিব হলেন নাহীদ পারভীন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নতুন সহকারী একান্ত সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন নাহীদ পারভীন। আজ (বৃহস্পতিবার) জনপ্রশাসন থেকে তাকে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অভিপ্রায় অনুযায়ী নাহীদ পারভীনকে এ নিয়োগ দেয়া হয়েছে।

সেখানে বলা হয়, ঢাকার পশ্চিম আগারগাঁওয়ের মো. আব্দুল হাইয়ের স্ত্রী নাহীদ পারভীন রাষ্ট্রপতি যতদিন ওই পদে থাকবেন অথবা তাকে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন তিনি ওই পদে থাকবেন।

এর আগে রাষ্ট্রপতির এপিএস ছিলেন তার ভাই মো. আবদুল হাই। তিনি গত ১৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর