সারাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণ,নারী নিপীড়ন, শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে জেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন, মৌন মিছিল,পথ নাটিকা সহ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এছাড়াও শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় গোল চত্ত্বরে জেলা জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজ, স্থানীয় সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবক শান্তি সংঘ,ধর্ষিত বাংলাদেশের ব্যানারে স্থানীয় শিক্ষার্থীবৃন্দ এই কর্মসূচি পালন করে।

এদিকে জেলা শহর ছাড়াও জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনাতে বেলা ১২ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা শেখ ফজলল করিমের পাঠাগারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকার তরুণ প্রজন্ম।
এসময় সকল সংগঠনের নেত্রীবৃন্দ পৃথকভাবে বক্তব্য প্রদান করেন।কর্মসূচি থেকে বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনের মত অপরাধ প্রতিরোধে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
কেএস/বার্তাবাজার