তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর নিট এশিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ তুলে ফেলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, আজ (বৃহস্পতিবার) ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর নিট এশিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে একটি অবৈধ চক্র আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করেছে।
অভিযান চালিয়ে আমরা এই সম্পূর্ণ লাইন বিচ্ছিন্ন করেছি তাতে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ পাইপলাইন তুলে ফেলা সহ এক হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন-তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, সহ-প্রকৌশলী নাজমুল হাসান নয়ন প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক আল মামুন এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কেএস/বার্তাবাজার