এবার বাঁশের বীজ থেকে উদ্ভাবন হলো চাল

ভারতের ত্রিপুরা রাজ্যে বাঁশের বোতল ও বিস্কুট উদ্ভাবনের পর এবার বাঁশের বীজ থেকে তৈরী করা হয়েছে চাল। যা বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে। ধানের চালের মতই যা মানুষের খাদ্যের চাহিদা পূরণে সক্ষম। রাজ্যের ব্যাম্বো মিশনের ফিল্ড অফিসার সমীর জমাতিয়া নতুন উদ্ভাবিত এই চালের পরিচিতি ঘটিয়েছেন।

ইতোমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দপ্তরে এই চালের খবর তিনি পৌছাতে সক্ষম হয়েছেন।

সমীর জমাতিয়া জানান, প্রাচীনকাল থেকেই ত্রিপুরার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পাহাড়ি বাঁশ থেকে বীজ সংগ্রহ করে সেগুলো থেকে চাল উৎপাদন করে খেতো। তবে এই প্রথমবার বাঁশ থেকে উদ্ভাবিত চাল বাজারজাত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

তিনি জানান, এর আগে জনজাতি সম্প্রদায়ের মানুষ বাঁশের বীজকে স্বাভাবিক নিয়মে ঢেঁকিতে ভেনে চাল বের করতো। প্রথমবারের মত মেশিনে নিয়ে ভেনে ভাল সুনদ্র চাল পাওয়া গিয়েছে। এই চালেও সুগার, কোলেস্টরেল এবং ফ্যাট কম থাকে এবং প্রচুর পরিমাণ প্রোটিন সমৃদ্ধ।শুধুমাত্র মুলিবাঁশের ফল অপেক্ষাকৃত বড় এবং আপেল আকৃতির হয় তাই এই প্রজাতির বাঁশ ছাড়া বাকি সব প্রজাতির বাঁশ থেকে চাল পাওয়া যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর