বগুড়ায় স্কুল শিক্ষিকাকে যৌন নিপীড়ন, বখাটের কারাদণ্ড

বগুড়ার শিবগঞ্জে স্কুল শিক্ষিকাকে যৌন নিপীড়নের দায়ে তারিকুল ইসলাম খোকন (৩৭) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার শচিয়ানী গ্রামে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম শচিয়ানী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর। এসময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর জানান, শচিয়ানী গ্রামের এক স্কুল শিক্ষিকা অভিযোগ করেন, একই গ্রামের বখাটে তারিকুল ইসলাম বিভিন্ন সময় বাথরুমে উঁকি দেয়। বাড়ি থেকে বের হলে অশ্লীল উক্তি করা ছাড়াও নানাভাবে যৌন নিপীড়ন করে আসছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সাথে নিয়ে শচিয়ানী গ্রামে গিয়ে তারিকুল ইসলাম খোকনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত খোকনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর