বগুড়ার শেরপুরে ক্রেতা সেজে জয় দাস (২৭) এর মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদের সামনে জে কে মটরসাইকেল মেকানিকের দোকানে পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হয়। সেখানে চোর ক্রেতা সেজে এসে লাল কালো ১২৫ সিসি হিরো গ্লামার (বগুড়া হ-১৬-৩২৭৪) মোটরসাইকেল ট্রায়াল দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে আর ফিরে আসেনি।
এ ব্যাপারে জয় দাস জানান, দোকানের ভিতর চাবি রেখে কাজ করছিলাম। চোর চাবি নিয়ে মোটরসাইলেক নিয়ে যাওয়ার সময় দোকানের ছেলে বৃষ্ণ (১৩) দেখলে তাকে বলে মোটর সাইকেল ক্রয় করবো এজন্য ট্রায়াল দেব বলে নিয়ে চলে যায়।
এ ব্যাপরে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেয়েছি। চোর ধরতে অভিযান চলছে।
বার্তাবাজার/অমি