নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকালে জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সোবাহান হারেজ এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি-সম্পাদক জানান- জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেনের নামে গত বুধবার পাবনা জেলার চাটমোহর থানায় হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে একটি শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা দায়ের করলে তাৎক্ষনিক চাটমোহর থানা পুলিশ অভিযুক্ত গোলজার হোসেনকে আটক করে। আটকের পরে তাকে জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করে সংগঠনটি।
বার্তাবাজার/অমি