সুন্দরবনের ধানসাগর এলাকা থেকে একটি বাঘ শরণখোলার লোকালয়ে ডুকে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার সাকাল থেকে বিভিন্ন স্থানে হঠাৎ করে শতাধিক বাঘের পায়ের ছাপ দেখে মনিুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে বনরক্ষী ও পুলিশ ঘটনা স্থলে ছুটে গিয়ে এলাকাবাসীকে নিয়ে বাঘের অবস্থান খুজে বের করার চেষ্টা করে এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
বন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামে ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন তালুকদার জানান, সকালে তার গ্রামের লোকজন বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে সদ্য যাওয়া বাঘের পায়ের ছাপ দেখতে পায়। গ্রামের এমাদুল হাওলাদার ও রিয়াজুল হাওলাদারে বাড়ির সামনে থেকে ধান ক্ষেতে যাওয়ার পথে প্রায় শতাধিক পায়ের ছাপ দেখতে পান তারা। এরপর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে তিনি বন বিভাগ ও শরণখোলা থানা পুলিশকে অবহিত করেন এবং মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেন। তবে বাঘটি বনে ফিরে গেছে না লোকালয়ের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রয়েছে তা নিশ্চিত হতে পারেনি তারা।
এ ব্যাপারে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ এনামুল হক জানান, বুধবার রাতে একটি বাঘ লোকালয়ে প্রবেশ করেছিল। খবর পেয়ে বুধবার দুপুরে তাদের সংশ্লিষ্ট বন অফিসের বনরক্ষী, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোলিং দল যৌথভাবে বাঘের পায়ের ছাপ অনুসরন করে দেখেছেন বাঘটি পুণরায় বনে ফিরে গেছে। এসময় মসজিদের মাইক থেকে এলাকাবসীকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনা স্থলে ছুটে যান এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন।
বার্তাবাজার/অমি