প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় মাদ্রাসা ছাত্র গ্রেফতার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান মন্ত্রীকে কটুক্তি করায় আরিফ নামের এক মাদরাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে জামালপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, জামালপুর শহরের বেলটিয়া মাদরাসার ছাত্র আরিফ (১৯) তার ফেসবুক আইডি থেকে সারাদেশে ধর্ষণের ঘটনা নিয়ে প্রধান মন্ত্রী শেখা হাসিনাকে নিয়ে মানহানিকর কটুক্তি’র স্ট্যাটাস দেয়। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ঘটনায় সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান জামালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
আজ ভোরে সদর উপজেলার ভালুকা পলাশকুড়া তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জামালপুর থানার ওসি সালেমুজ্জামান জানান, আজ তাকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমুলক জবান বন্দিতে ফেস বুকে স্ট্যাটাস দেয়ার কথা স্বীকার করেছে। পরে তাকে প্রেরণ করা জেলা কারাগারে।
বার্তাবাজার/অমি