সারাদেশে ধর্ষণ, খুন গুম ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমমূলক শান্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৮ অক্টোর) সকাল ১১টার দিকে শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভটি বের হয়ে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। এসময় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুজ্জামান দোলন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর সভাপতি মাহবুব উর রহমান, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আব্দুস সালাম বাবলা, সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন প্রমূখ।
বক্তারা উল্লেখ করেন ধর্ষণের ঘটনাগুলোয় সরকার দলীয় লোকজন জড়িত। সরকারী দলের হওয়ায় তাদের শাস্তি হচ্ছে না। নারী নির্যাতন, সন্ত্রাস, খুন গুমের ফলে মানুষ আজ আতংকিত। কেউ নিরাপদ নয়। ধর্ষণকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করা হয় এই সমাবেশে।
বার্তাবাজার/অমি