ময়মননিংহে শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী অবস্থান কর্মসূচি

ধর্ষণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল মোড়ে ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচী ও মানববন্ধন পালন করেন তারা।

আন্দোলনকারীরা তাদের হাতে বিভিন্ন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে অবস্থান করে। এ সময় ধর্ষণ বিরোধী শ্লোগান দেয় শিক্ষার্থীরা। অবিলম্বে ধর্ষকদের বিচার নিশ্চিত করার দাবী জানানো হয় মানববন্ধন থেকে। তা না হলে আন্দোলন কর্মসূচী চলবে বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে অভিভাকরাও যোগ দেন।

শিক্ষার্থী বলেন, বিচারহীণতার সংস্কৃতির কারনেই ধর্ষণ বেড়েছে। স্বল্প সময়ে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমুলক বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষকদের সাজা মৃত্যুদন্ড করার দাবী জানান তারা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর