সিরাজগঞ্জে ধর্ষণের প্রতিবাদে যুব মহিলা লীগের মানববন্ধন

‘হারবে ধর্ষক, জিতবে দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতা এবং ধর্ষকদের ‘দ্রুত বিচার আইন’-এ সর্ব্বোচ শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায়, সিরাজগঞ্জ জেলা মহিলা যুবলীগের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা মহিলা যুবলীগের আহবায়ক রেশমা খাতুনের সভাপতিত্বে মানববন্ধন উপস্থিত ছিলেন, জেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদিকা ঈশিতা পারভিন, সিরাজগঞ্জ সদর উপজেলা মহিলালীগের সভাপতি জুলেখা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি, হেলাল উদ্দিন, পৌর যুব মহিলালীগের সভাপতি নাসিমা বেগম, জেলা যুব মহিলালীগের সদস্য মুক্তা মনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর