করোনায় দেশে একদিনে আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ২০ জন মারা গেছেন। এসময়ের মধ্যে ১ হাজার ৪৪১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনে। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬০ জন।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর