মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ৩

মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ৬০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মোঃ ফোইমদ্দিন মোল্লার ছেলে আব্দুল গনি(৪৫) ও মৃত কাবরান আলীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ(৩০) একই গ্রামের মৃত আজিজুল্লাহর ছেলে আব্দুল হামিদ(৪৫) বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয়।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ‘বার্তা বাজার’কে জানান,মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং ১০।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর