ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সরকারের ব্যার্থতার কারণেই দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন। সরকার ধর্ষন-নারী নির্যাতন বন্ধ করতে পারছে না। ব্যার্থতার এই গ্লানি নিয়ে সরকারের পদত্যাগের দাবী জানান তারা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর