নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গত বুধবার নুর জাহান বেগম নামে এক নারীকে দুর্বৃত্তরা নৃশংসভাবে ৫ টুকরো করে হত্যার ঘটনায় শরীরের খণ্ডিত নিখোঁজ আরো ৩টি অংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শরীরের অংশগুলোর মধ্যে রয়েছে, গলা থেকে বুকের অংশ ও ২টি পা।
বৃহস্পতিবার(৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউপির ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডে পেছনে ধান ক্ষেত থেকে শরীরে খণ্ডিত নিখোঁজ অংশ গুলো উদ্ধার করে পুলিশ।
চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, নিহত গৃহবধূর মরদেহের ২ টুকরো গতকাল বিকেলে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে সকালে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে খণ্ডিত দুটি পা ও বুকের অংশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবির বুধবার রাতে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। নিহত নারী উপজেলার চরজব্বার ইউপির ১ নম্বর ওয়ার্ডের আব্দুল বারেকের স্ত্রী।
বার্তাবাজার/কে.জে.পি