১ বছর হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে কারাগারে ফেরত নেওয়া হয়েছে ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে।
গতকাল বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার দিকে সম্রাটকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়। তাকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছে। সম্রাটকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার দাশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কারাগারের কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার সকাল জেলা প্রশাসক কারাগার পরিদর্শনে আসেন। এ সময় তিনি সম্রাটের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানে গত বছর ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর কারাগারে আসার ১দিন পর সম্রাটকে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১ সপ্তাহ থাকার পর সমালোচনার মুখে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়। গত বছরের ২৪ নভেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের চিকিৎসক ‘বুকে ব্যথা’ জানিয়ে সম্রাটকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করেন।
বার্তাবাজার/কে.জে.পি