রুখিয়া হত্যার সম্ভবনা বুঝতে পেরে আগেই লিখে যান ডায়েরিতে

রংপুরের বদরগঞ্জে রুখিয়া রাউৎ (২৩) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী) এক শিক্ষার্থীকে ধর্ষণের পর নির্দয়ভাবে হত্যার করা হয়। এর পর রুখিয়ায় বাড়ি থেকে একটি ডায়েরী উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে রুখিয়া তার ডায়েরিতে কিছু কথা লিখে যান।

রুখিয়া তার ডায়েরিতে লিখেছেন, ‘আত্মহত্যা করতে গিয়ে কোনোভাবে বেঁচে গেলাম। আজ ৫/১০/২০২০ আমাকে আনিছুল দূরে কোথাও ডেকেছে। যেখানে ও নিজের হাতে আমাকে হত্যা করবে। এ কথা ও নিজে বলেছে যে, ও আমাকে নিজের হাতে হত্যা করবে। আমার সবকিছুর জন্য আনিছুল দায়ী।’

এর আগে মঙ্গলবার ভোরে রংপুরের বদরগঞ্জ-দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কের পাশে শালবাগানে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত হিসেবে একটি লাশটি উদ্ধার করা হয়। পরে তার পরিবার লাশ শনাক্ত করে। রুখিয়া রাউৎ রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ইতিহাস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মিশনপাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর দিনেশ রাউৎ-এর মেয়ে।

রুখিয়ার বাবার সাথে কথা বলে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন রুখিয়া। বান্ধবীদের সাথে এক রাত থেকে পরের দিন তার ফিরে আসার কথা ছিল। ওই দিন রুখিয়া আর বাড়িতে ফিরে না এলে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকজন।

অবশেষে পরের দিন মঙ্গলবার ভোরের দিকে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘুনুরঘাট এলাকার পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়ার শালবাগান থেকে অজ্ঞাত একটি লাশটি উদ্ধার করে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি। উদ্ধারের সময় নিজের ওড়না দিয়ে তার হাত-পা গলায় সাথে বাঁধা ছিল। পরনে ছিল সালোয়ার কামিজ। মুখের দাঁতগুলো ভেঙে দেয় দুর্বৃত্তরা। রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত ছিল মুখ। দুর্বৃত্তরা নির্দয়ভাবে হত্যার পর অটোচালিত গাড়িতে করে সেখানে লাশটি ফেলে যায়।

পরে মধ্যপাড়া পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার দায়ে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আনিছুল হক (৩০), অটোচালক রাজ মিয়া(২৮) ও আশিকুজ্জামানকে(২৭) গতকাল বুধবার ভোরে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। পরে ১৬৪ ধারায় স্বীকার উক্তি মূলক জবানবন্দি দেওয়ার জন্য তাদের দিনাজপুর আদালতএ নেয় হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর