ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে কুড়িগ্রামে ৩য় দিনের মতো প্রতিবাদ

নোয়াখালীতে নারী নির্যাতন সহ সারাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামে ৩য় দিনের মতো প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার জেলার শাপলা চত্বরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সংগঠন “প্রত্যয়”র আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যয় এর সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান ইমন এর সঞ্চালনায় ও সভাপতি আলফে সানি অর্নব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ কমিটির সদস্য মোনাব্বের হোসেন মিন্টু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের কুড়িগ্রাম আহ্বায়ক শ্যামল ভৌমিক, প্রত্যয় সংগঠনের প্রধান উপদেস্টা মোঃ শেহের আলী, উপদেস্টা কামাল হোসেন, সাংবাদিক রাশেদুল ইসলাম, মনোয়ার হোসেন লিটন প্রমুখ।

প্রতিবাদ কর্মসুচিতে বক্তারা ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যূদন্ড. ও আলাদা ট্রাইবুন্যালে বিচারের দাবি জানান তারা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর