বরগুনায় নৌকা জাদুঘর’র ভিত্তিপ্রস্তর স্থাপন

বরগুনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নৌকা জাদুঘর এর ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এর পরিকল্পনা ও বাস্তবায়নে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা চেম্বার অব কমার্স এর সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম, জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমতলী পৌর মেয়র মতিউর রহমান, বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন, বরগুনার মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকর।

প্রধান অতিথি বলেন বরগুনায় এই প্রথম একটি আকর্ষণীয় নৌকা জাদুঘর হওয়ায়, জেলা প্রশাসক ও বরগুনার সকল সুশীল সমাজের ব্যক্তিদের ধন্যবাদ জানান, এই অত্যাধুনিক জাদুঘর দেখে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টিনন্দী থাকবে জানান তিনি। তাছাড়া বরগুনা একটি আধুনিক পর্যটক এলাকা হিসেবেও তিনি আখ্যায়িত করেন। এবং সরকারের পক্ষ থেকে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর