লক্ষ্মীপুরের রামগন্জে এক নলা বন্দুকসহ অস্র ব্যবসায়ী ইব্রাহিমকে (৩০) আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে (৭ অক্টোবর) ইব্রাহিমকে ওই গ্রাম থেকে আটক করা হয়। সে উপজেলার লামচর ইউপির পশ্চিম কাশিমনগর সাকিন এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
বুধবার দুপুরে আটক ইব্রাহিমকে অস্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরো দুটি অস্র মামলা বিচারাধীন রয়েছে।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি একে ফজলুল হক বলেন, ইব্রাহিম চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছে এবং জিজ্ঞাসাবাদে সে তা স্বীকারও করেছে। তাকে অস্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/অমি