মিয়ানমার থেকে এলো ১৯ মেট্রিক টন পেঁয়াজ

করোনার কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধের পর ৪র্থ দফায় মিয়ানমার থেকে ১দিনে ১৯ মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে।

গতকাল বুধবার সকালে একটি ট্রলারে পেয়াঁজগুলো স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন।

তিনি বলেন, বুধবার একদিনে একজন ব্যবসায়ী মিয়ানমার থেকে ১৯ দশমিক ১২৫ মেট্রিকটন পেঁয়াজ আমাদানি করেছেন। আমদানি করা এসব পেঁয়াজ ট্রলার থেকে খালাস করা হয়েছে।

টেকনাফ শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত বছরের আগস্টে ৮৪ মেট্রিক টন, সেপ্টেম্বরে ৩ হাজার মেট্রিক টন, অক্টোবরে ২০ হাজার মেট্রিক টন, নভেম্বরে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

বুধবার বিকেলে ২টি পেঁয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর