নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, কুষ্টিয়া, গোপালগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেটের এমসি কলেজ, খাগড়াাছড়ি ও সাভারসহ সারাদেশ ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও ন্যাক্কারজনক সকল ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দবীতে লক্ষ্মীপুরে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহীদ মিনারের পাদদেশে এ আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে তারা।
এসময় নোয়াখালীতে একজন নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত পাশবিক নির্যাতন, লক্ষ্মীপুরে রামগতিতে বিধবা নারীকে হাত পা বেধে গনধর্ষণ, সিলেটে এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ ও সম্প্রতি দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তুমূলক শাস্তির দাবী করে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তুলে ছাত্রলীগের নেতা কর্মীরা।
ছাত্রলীগ সভাপতি শাহাদাত শরীফ ছাত্রশিবির-ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন,ধর্ষণের বিরুদ্ধে ছাত্রলীগ সবসময় অবস্থান নিয়েছে। কোন ধর্ষককে ছাত্রলীগ আশ্রয় প্রশ্রয় দেয়না। বরং কিছু অনুপ্রবেশকারী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মী ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করতে সারাদেশে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের হুশিয়ারী করে ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা অপবাদ না দিয়ে বুকের সাহস থাকলে ঘোষনা দিয়ে মাঠে আসার আহবান জানান তিনি।
আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওমীলীগের সাধারন সম্পাদক এ ভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারন সম্পাদক জিয়াউল করিম নিশান, সাবেক সভাপতি নজরুল ইসলাম ভুলু, জেলা জজকোর্টের পিপি ও আওয়ামীলীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট রাসেল মাহমুদ মান্নাসহ সাবেক বর্তমান ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী আলোক প্রজ্জ্বলনে অংশ নেয়।
বার্তাবাজার/অমি