বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৩ লাখ ৪৩ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৫১৭ জন। এ দিনে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০৯ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৭৯৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৪১৮ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭৪ লাখ ৭ হাজার ২২০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১৬ হাজার ৭৮৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৭ লাখ ৭৬ হাজার ২২৪ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর