গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: ১০ আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় মাঈন উদ্দিন শাহেদ নামে আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ১০ অভিযুক্তই গ্রেফতার।

এর আগে, গতকাল বুধবার (৭ অক্টোবর) এ ঘটনায় গ্রেফতারকৃত আরও ৩ আসামিকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দিয়েছেন আদালত। নির্যাতিতা ওই গৃহবধূর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, গতকাল বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃত ৩ আসামি সাজু, সোহাগ ও নূর হোসেন রাসেলকে হাজির করা হয়। ৩নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক শুনানি শেষে দুটি পৃথক মামলায় সাজুর ৩ দিন করে ৬ দিন এবং পর্নোগ্রাফি মামলায় রাসেল ও সোহাগের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ নিয়ে ঘটনায় গ্রেফতারকৃত ৭ আসামিকে রিমান্ডে আনা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর