আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর কিছু এলাকায় আজ (বৃহস্পতিবার) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের চাপ কম থাকার সমস্যা সমাধান করতে বেশ কিছু এলাকায় মিটার বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইনের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনকল্পে মিটার বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইনের এর জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিকাটা ফলপট্টি থেকে ইসিবি চত্বর পর্যন্ত, মাটিকাটা বাজার এলাকা, পশ্চিম মাটিকাটা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর