সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন মাদক বিরোধী অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ মোঃ (৩২) ও মোঃ মামুন রেজা(২৫) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২।
বিষয়টি নিশ্চিত করে স্পেশাল কোম্পানী র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ আবুল কাশেম। জানা যায়, আটককৃত মোঃ লিটন সরকার সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মাছিয়া কান্দি গ্রামের মোঃ কালাম সরকার এর ছেলে।
এছাড়া আটককৃত অন্য আসামী মামুন রেজা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বড়গোজা গ্রামের মোঃ ওমর আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭-১০-২০২০ইং তারিখে বিকাল ০৫.০৫ ঘটিকায় সলঙ্গা থানাধীন ০৯ নং হটিকুমরূল ইউপির সলঙ্গামোড় হইতে বোয়ালিয়া গামী রাস্তার রামারচর গ্রামস্থ্য জনৈক বাদল এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের থেকে ৩৫০ গ্রাম গাঁজা ০২ টি মোবাইলসেট ০৪টি সিমকার্ড,নগদ ২৭৫০/-টাকা এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।