ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সারাদেশে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচীর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৭ অক্টোবর) এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, মা-বোনদের ওপর নির্যাতন সারাদেশে ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যখন ক্ষমতায় তখন এ দায় অস্বীকার করার উপায় নেই। অতএব আপনারা দায় স্বীকার করেছেন। আপনারা ব্যর্থ। আপনারা থাকতে এ দেশ নিরাপদ নয়। আপনারা পদত্যাগ করুন।
তিনি আরও বলেন, এখন আর চুপ করে বসে থাকার উপায় নেই। সবার কাজ হবে একত্রিত হয়ে এ মহাদানব সরকারকে প্রতিহত করা। একই সঙ্গে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।
বার্তাবাজার/এসজে