মামুলি পুঁজি নিয়েও চেন্নাইকে হারিয়ে দিল কলকাতা

চেন্নাই সুপার কিংসের সামনে টার্গেটটা খুব বড় ছিল না। মাত্র ১৬৮ রানের। এবারের আইপিএলে যেভাবে রান উঠছে, তাতে এই ১৬৮ রান ছিলো মামুলি। কিন্তু এই রানটাও করতে পারলো না ধোনির দল। ১৫৭ রানে থেমে গেলো চেন্নাইয়ের ইনিংস। ফলে চেন্নাইকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে আসলো কলকাতা নাইট রাইডার্স।

শেন ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। ৪০ বলে ৫০ রান করেন ওয়াটসন। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারলেন ১টি। এছাড়া আম্বাতি রাইডু ২৭ বলে খেলেন ৩০ রানের ইনিংস। রবীন্দ্র জাদেজা করেন ৮ বলে ২১ রান। ফ্যাফ ডু প্লেসি করেন ১০ বলে ১৭ রান। ১২ বল খেলে ১১ রান করেন মহেন্দ্র সিং ধোনি।

উইকেট হাতে ছিল ৫টি। তবুও ১০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো ধোনির দলকে। ১৫৭ রানে থেমে যেতে হলো চেন্নাই সুপার কিংসকে। প্যাট কামিন্স আজ উইকেট নিতে পারেননি। তবে ৪ ওভারে দিয়েছেন কেবল ২৫ রান। শিভাম মাভি ৩ ওভারে ৩২ রান দিয়ে নেন ১টি উইকেট। বরুন চক্রবর্তী ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। কমলেশ নাগরকোটি করেন ৩ ওভার। রান দেন ২১টি। উইকেট নেন ১টি। সুনিল নারিন ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট এবং আন্দ্রে রাসেল করেন ২ ওভার। ১৮ রান দিয়ে নেন ১ উইকেট।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর