নারী নির্যাতনের উপযুক্ত বিচার চাইলেন প্রধান বিচারপতি

এখন সারা দেশেই নারীদের ওপর এত নির্যাতন হচ্ছে যা নিয়ে সরকার পর্যন্ত বিব্রত। সরকারের মন্ত্রী পর্যন্ত বলেছেন যে, আমরা ক্ষমতায়, আমরা এটার দায় এড়াতে পারি না। আমরা জুডিশিয়ারিতে আছি, আমরাও চাই এর উপযুক্ত বিচার হোক।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সদ্যপ্রয়াত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে আয়োজিত শোকসভায় এসব বলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার সংক্রান্ত রিপোর্টারদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এ শোকসভার আয়োজন করে। এসময় প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি প্রধান বিচারপতি হওয়ার পর সাংবাদিক ভাইয়েরা বিচার অঙ্গন থেকে লেখালেখিও একটু বেশি শুরু করেছেন। তবে এটা একটা ভালো দিক। গঠনমূলক সমালোচনা করলে আমার জন্য অনেক সুবিধা হয়। আমি চিহ্নিত করতে পারি যে, কোথায় কি কি গোলমাল আছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর